পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূঁইয়া জানান, তুরস্কের উদ্দেশে আজ সকালে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তুরস্কের আন্টালিয়ায় 'আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম'-এ অংশগ্রহণ শেষে আগামী ১৪ এপ্রিল দেশে ফিরবেন। ওই ফোরামে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিল তুর্কি সরকার। প্রধান উপদেষ্টা না যেতে পারায় পররাষ্ট্র উপদেষ্টা আন্টালিয়া কূটনীতিক ফোরামে যোগ দেবেন। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ফোরামের উদ্বোধন করবেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যেসব পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নিশ্চিত হয়েছে-তুরস্ক, স্লোভাকিয়া, আজারবাইজান ও গাম্বিয়া। এ ছাড়া একটি সংস্থার সেক্রেটারি জেনারেল উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তুরস্ক সফরে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।