Web Analytics

নাটোরের লালপুর উপজেলার অর্জনপুর-বরমহাটি ইউনিয়নের শ্রীরামগাড়ী এলাকায় অবস্থিত সাজিদ জুট মিলে সংঘটিত ডাকাতির রহস্য উদঘাটন করেছে পুলিশ। নাটোর জেলা গোয়েন্দা পুলিশ ও লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামালের একটি অংশ এবং ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ৩০ মে রাত সাড়ে ১২টার দিকে ১২ থেকে ১৪ জনের একটি ডাকাত দল দেশি অস্ত্রে সজ্জিত হয়ে জুট মিলে প্রবেশ করে। তারা চারজন কর্মচারীকে মারধর করে বেঁধে ফেলে এবং যন্ত্রাংশ ও তামার তারসহ প্রায় ৮৩ লাখ ৬০ হাজার টাকার মালামাল লুট করে নেয়। পরে মিলের মালিক সাজিদ মল্লিক অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লালপুর থানায় মামলা করেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আটঘরিয়া ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ৩০০ কেজি তামার তার, একটি মিনি পিকআপ, একটি চার্জার ভ্যান, পাঁচটি মোবাইল ফোন ও ৫০ হাজার টাকা। পলাতক সদস্যদের গ্রেপ্তার ও অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

23 Jun 26 1NOJOR.COM

লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় ছয়জন গ্রেপ্তার, লুণ্ঠিত মালামালের অংশ উদ্ধার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।