আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস) জানিয়েছে, ক্ষতির পরিমাণ ২ দশমিক ৩ থেকে ২ দশমিক ৮ বিলিয়ন ডলারের মধ্যে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২৬ মার্চ প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানকে দ্রুত নিষ্ক্রিয় করার দাবি করার একদিন পর সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় ৭০ কোটি ডলারের একটি ই-৩ আওয়াকস রাডার বিমান ধ্বংস হয়।
সিএসআইএস উপদেষ্টা মার্ক ক্যানসিয়ানের হিসাব অনুযায়ী, ক্ষতির তালিকায় রয়েছে ৪৮ থেকে ৯৭ কোটি ডলারের একটি থাড রাডার এবং কুয়েতে নিজেদের ভুল হামলায় তিনটি এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা। নিরাপত্তা বিশেষজ্ঞ ওমর আশুরের মতে, নভেম্বরের নির্বাচনের আগে রাজনৈতিক কারণে ট্রাম্প প্রশাসন ক্ষতির পূর্ণ চিত্র প্রকাশ করছে না।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পেন্টাগনের অনুরোধে মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি বন্ধ রাখা হলেও ইরানি স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে বড় ক্ষতির প্রমাণ মিলছে। ইরানের প্রচলিত সামরিক কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি কার্যকর রয়েছে।
ইরান যুদ্ধে মার্কিন সামরিক ক্ষতি কয়েক বিলিয়ন ডলার, রাজনৈতিক গোপনীয়তার অভিযোগ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।