Web Analytics

বাংলাদেশের শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় তিনটি বিষয়ে অগ্রাধিকার দেবে—শিক্ষার্থীদের ক্লাসমুখী করা, কারিকুলাম পর্যালোচনা ও প্রয়োজনীয় পরিমার্জন, এবং কারিগরি শিক্ষার উন্নয়ন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মন্ত্রণালয়ের নতুন এজেন্ডা উপস্থাপন করেন।

মন্ত্রী বলেন, দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে আইনের আওতায় আনার বিষয়টি পর্যালোচনা করা হবে এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারের নির্ধারিত আইন মেনে চলতে হবে। স্কুল খোলার ক্ষেত্রে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে যথাযথ অনুমতি নিতে হবে। তিনি জানান, আসন্ন এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আশা প্রকাশ করেন যে নকলবিরোধী অভিযানের আর প্রয়োজন হবে না।

তিনি আরও বলেন, শিক্ষকরা ক্লাস ছেড়ে আন্দোলনে যাবেন না, এ জন্য উদ্যোগ নেওয়া হবে। বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং এমপিও বিষয়টি পর্যালোচনা করে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

19 Feb 26 1NOJOR.COM

শিক্ষা মন্ত্রণালয়ের অগ্রাধিকার ক্লাসমুখী শিক্ষা, কারিকুলাম সংস্কার ও কারিগরি উন্নয়ন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।