Web Analytics

পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাংলাদেশের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রে পার্শ্ববর্তী দেশের অপরাজনীতি জড়িত থাকার অভিযোগ করেছেন। বৃহস্পতিবার পানি ভবনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়ন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী সীমান্তে কারা এবং কেন সভা করছে, সেই প্রশ্ন তোলেন। তিনি বলেন, শুধু বেনাপোল নয়, বিভিন্ন সীমান্তে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এবং ওই দেশের রাজনৈতিক নেতারাও ডিসেম্বরে বাংলাদেশে ঢোকার কথা বলছেন। দেশের মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান এবং প্রতিবেশী দেশের কাছে বন্ধুত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করেন।

এ্যানি জানান, ভারতীয় হাইকমিশনারকে আমন্ত্রণ জানিয়ে আলোচনা করা হয়েছে এবং তিনি আশ্বস্ত করলেও তার প্রতিফলন এখনো দেখা যায়নি। আগামী মাসের ১২ তারিখে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হবে বলেও তিনি জানান। জেআরসি ও বিশেষ কমিটির পাঠানো দুটি চিঠির একটির জবাব আসেনি। পানি সংরক্ষণে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, পদ্মা ব্যারেজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনার কাজের কথাও তিনি বলেন।

26 Nov 26 1NOJOR.COM

বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রে প্রতিবেশী দেশের অপরাজনীতির অভিযোগ মন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।