জাতীয় সংসদে সোমবার আরও চারটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, তবে এসব কমিটির কোনোটির সভাপতি পদে বিরোধী দলের কাউকে রাখা হয়নি। নতুন কমিটিগুলো হলো কার্যপ্রণালী-বিধি, সরকারি প্রতিশ্রুতি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন সম্পর্কিত কমিটি। প্রথম তিনটি কমিটি গঠনের প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং পিটিশন কমিটির প্রস্তাব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। প্রস্তাবগুলো কণ্ঠভোটে পাস হয়।
কার্যপ্রণালী-বিধি সম্পর্কিত কমিটি ও পিটিশন কমিটির সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এএম মাহবুব উদ্দিন খোকনকে।
সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটিতে জামায়াত থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে প্রথমে রাখা হলেও সংসদে বিতর্কের পর তাকে বাদ দেওয়া হয়। জাতীয় সংসদে মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি বিষয়ভিত্তিক। এখন পর্যন্ত ৪০টি কমিটি গঠিত হয়েছে, যার মধ্যে ৩১টি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী ও ৯টি বিষয়ভিত্তিক কমিটি।
সংসদে চার কমিটি গঠন হলেও সভাপতি পদে নেই বিরোধী দলের কেউ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।