জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, সারের দাম বৃদ্ধি এবং মানুষের ভোগান্তির বিষয়গুলো নিয়ে এনসিপি সংসদ ও রাজপথে কথা বলবে। মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের সফর শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জামায়াত আমিরের সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এটি সৌজন্য সাক্ষাৎ হলেও এর মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার বার্তা দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি ১১ দলের আন্দোলন নয়; জনগণের পক্ষের এবং নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। নির্বাচনে নানা কারণে সঙ্গে আসতে না পারা রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকেও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এনসিপির নেতারা জামায়াত আমিরকে ফুল দিয়ে স্বাগত জানান এবং দলীয় প্রতীক শাপলা কলির রেপ্লিকা, পাঞ্জাবি ও বোরখার কাপড় উপহার দেন। কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমানসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। নাহিদ ইসলাম বলেন, আগামী সংসদ অধিবেশনে জনগণের পক্ষে এনসিপির কণ্ঠ শোনা যাবে এবং সংসদের বাইরেও তারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করবে।
গ্যাস-বিদ্যুৎ সংকট ও সারের দাম নিয়ে সংসদ ও রাজপথে কথা বলবে এনসিপি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।