Web Analytics

সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে নিরাপত্তা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সিলেট সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার, ৮ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (গণসংযোগ) মো. আশিকউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২০২৫ সালে বিজিবি ও আনসার-ভিডিপির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এই যৌথ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা আরও সমন্বিত ও কার্যকর হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা চাহিদা অনুযায়ী আনসার-ভিডিপি সদস্যরা বিজিবির সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এবং প্রয়োজনে অতিরিক্ত জনবল সরবরাহের জন্য আনসার ব্যাটালিয়নের সদস্যদেরও সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এই যৌথ উদ্যোগ সীমান্ত নজরদারি বৃদ্ধি, অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখছে।

09 Jun 26 1NOJOR.COM

সিলেট সীমান্তে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপি মোতায়েন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।