Web Analytics

গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ২৭৪ জন। ধ্বংসস্তূপের নিচ থেকে লাশ উদ্ধার অব্যাহত থাকায় এবং নতুন হামলা চলায় মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্বাস্থ্য কর্তৃপক্ষ নতুন করে আটটি লাশ গ্রহণ করেছে, যার মধ্যে সাতজন নতুন হামলায় নিহত এবং একজন ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ২৪ জন। ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরাইলি হামলায় অন্তত ৭৭৩ জন নিহত এবং ২ হাজার ১৭১ জন আহত হয়েছেন। উদ্ধারকারী দলগুলো এ সময়ে ৭৬১টি লাশ উদ্ধার করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কার্যক্রম এখনো চরমভাবে ব্যাহত হচ্ছে। অনেক ভিকটিম ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছেন, যেখানে উদ্ধারকারী দল পৌঁছাতে পারছে না। শহীদ অনুমোদন কমিটি যাচাই শেষে আরও ১৯৬ জনের নাম নিহতের তালিকায় যুক্ত করেছে।

19 Apr 26 1NOJOR.COM

গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৫৪৯, ইসরাইলি হামলা ও উদ্ধার ব্যাহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।