Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিগত সরকারের লুটপাটের কারণে বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি ও ঋণের বোঝা উত্তরাধিকার হিসেবে পেয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘ইউরোপীয় শ্রমবাজারে ১০ লাখ দক্ষ জনশক্তি : মাস্টারপ্ল্যান (২০২৬–২০৩১) উপস্থাপন এবং প্রবাসীদের রাষ্ট্রীয় অধিকার নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের অর্থনীতি সচল রাখতে রেমিট্যান্স আয়ের পরিধি বাড়ানো অত্যন্ত জরুরি।

তিনি জানান, বিদেশে দক্ষ জনশক্তি পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন বাড়াতে বর্তমান বিএনপি সরকার সতর্কভাবে কাজ করছে। এজন্য দক্ষ জনশক্তি তৈরিতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তথ্যমন্ত্রী বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অর্থনীতির অন্যতম চালিকাশক্তি, তাই সরকার ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করে এই প্রবাহ বাড়াতে হবে এবং নতুন শ্রমবাজার সৃষ্টি করতে হবে।

তিনি আরও বলেন, কুয়াকাটা বা কক্সবাজারে আন্তর্জাতিক মানের অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করা গেলে বিদেশি পর্যটকরা আসবেন, ফলে পর্যটন খাত বৈদেশিক মুদ্রা অর্জনের একটি শক্তিশালী বিকল্প ক্ষেত্র হতে পারে।

26 Apr 26 1NOJOR.COM

অর্থনীতি টিকিয়ে রাখতে রেমিট্যান্স আয় বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।