Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে, অথচ ইরানই সন্ত্রাসের শিকার। বিশ্বনেতাদের সামনে তিনি মার্কিন সামরিক হামলায় নিহত ইরানি শিশুদের ছবি ও ধ্বংসস্তূপের প্রামাণ্য চিত্র তুলে ধরেন এবং লিখিত বক্তব্য সরিয়ে রেখে এ অভিযোগ করেন।

পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তোলেন এবং বলেন, কোনো আইনি ভিত্তি ছাড়াই ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয়েছে। মিনাবের একটি স্কুলে মার্কিন বোমাবর্ষণে নিহত শিক্ষার্থীদের ছবি দেখিয়ে তিনি দাবি করেন, তারা নির্দোষ ছিল। তিনি আরও অভিযোগ করেন, লামের্দ শহরের একটি ক্রীড়া ভবনে শিশুরা খেলছিল এমন সময় যুক্তরাষ্ট্র একাধিক ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

পশ্চিমা নীতির দ্বিমুখী আচরণের সমালোচনা করে তিনি বলেন, যারা সন্ত্রাসী তৈরি, প্রশিক্ষণ ও সুরক্ষা দেয়, তারাই ইরানকে সন্ত্রাসী বলছে। পেজেশকিয়ান দাবি করেন, ইরান কোনো আগ্রাসন চালায়নি; বরং সার্বভৌমত্ব ও জনগণকে রক্ষা করেছে। তিনি আরও বলেন, ইরানের হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসামরিক অবকাঠামোয় হামলা হলেও তেহরান পাল্টা পদক্ষেপে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেনি।

24 Sep 26 1NOJOR.COM

জাতিসংঘে ট্রাম্পের সন্ত্রাসী আখ্যা প্রত্যাখ্যান করলেন পেজেশকিয়ান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।