Web Analytics

জুলাই গণঅভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ইব্রাহীম খলিল আদালতে আবেদন করেন এবং রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করা হয় এবং তিনি তখন থেকেই কারাগারে আছেন। হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, নির্দিষ্ট মামলা ছাড়া তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে। জুলাই গণঅভ্যুত্থানের দুটি হত্যা মামলায় তিনি জামিন পান, তবে রাষ্ট্রপক্ষ সেই আদেশ স্থগিত চেয়ে আপিল করে। এর আগে আপিল বিভাগ সাতটি মামলায় তার জামিন বহাল রাখে।

নতুন মামলাটি ২০২৪ সালের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবর্ষণে খোবাইব নামে এক তরুণ নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়। নিহতের ভাই জোবায়ের আহম্মেদ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা ও ওবায়দুল কাদেরসহ ৮০ জনকে আসামি করেন।

23 May 26 1NOJOR.COM

যাত্রাবাড়ীর নতুন হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার দেখানো

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।