জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
সাক্ষাৎকালে হুমায়ুন কবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সামগ্রিক পরিবেশ এবং বর্তমান প্রশাসনের ভিশন ও মিশন সম্পর্কে খোঁজ নেন। উপাচার্য তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম, গবেষণা, চলমান ভৌত অবকাঠামো উন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সব ধরনের সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অবকাঠামোগত অগ্রগতিতে আগ্রহ প্রকাশ করায় উপাচার্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম এবং সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অব্যাহত সরকারি সহযোগিতার আশ্বাস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।