যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের প্রধান সামরিক পরিকল্পনাবিদ লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন। সিলভিয়া মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফে কৌশল, পরিকল্পনা ও নীতিবিষয়ক পরিচালক ছিলেন এবং সামরিক পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তার দায়িত্ব ছাড়ার কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি।
এমন সময়ে তাকে সরিয়ে দেওয়া হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়টি বিবেচনা করছেন। এর আগে হেগসেথ সিলভিয়ার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকেও অবসরে যেতে বাধ্য করেছিলেন।
জয়েন্ট স্টাফের এক মুখপাত্র আলজাজিরাকে বলেছেন, জয়েন্ট স্টাফের চেয়ারম্যান, জয়েন্ট স্টাফ এবং জয়েন্ট ফোর্স সিলভিয়া ও তার পরিবারের প্রতি দেশের জন্য ৩২ বছরের সম্মানজনক সেবার জন্য গভীর কৃতজ্ঞতা জানাচ্ছে। মুখপাত্র সিলভিয়া ও তার পরিবারের নতুন সুযোগ এবং জীবনের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা জানান।
যুক্তরাষ্ট্রের প্রধান সামরিক পরিকল্পনাবিদ ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করলেন হেগসেথ
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।