Web Analytics

রাজবাড়ীর পাংশা উপজেলায় একমাত্র সন্তানকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মনিরা খাতুন নামে ২৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর তিন বছর বয়সী ছেলে ইভান গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার মাছপাড়া রেলগেট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের রেললাইনের ওপর ছাতা হাতে বসে ছিল ইভান। ট্রেন আসার শব্দ শুনে তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে যান মনিরা খাতুন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গুরুতর আহত ইভানকে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মনিরা খাতুন মাছপাড়া ইউনিয়নের কানুখালী গ্রামের আজম প্রামাণিকের স্ত্রী। রাজবাড়ী জিআরপি থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

06 Sep 26 1NOJOR.COM

রাজবাড়ীর পাংশায় ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।