Web Analytics

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাসান আলী (৩০) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার দিবাগত রাতে উপজেলার অমরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। রবিবার (২৬ এপ্রিল ২০২৬) সকালে বিজিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আটক হাসান আলী হঠাৎপাড়া গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চকিলাম বিওপির টহল কমান্ডার না. সুবে. মো. আক্কাস আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৮/৮-এস থেকে প্রায় ১৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অমরপুর হঠাৎপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। একই রাতে বস্তাবর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. এরশাদ আলীর নেতৃত্বে আরেকটি টহল দল সীমান্ত পিলার ২৬০/৮-এস থেকে প্রায় ১০০ গজ ভেতরে মাহিসন্তুষ গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে।

আটক আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

26 Apr 26 1NOJOR.COM

নওগাঁর ধামইরহাট সীমান্তে ৫০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারি আটক

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।