প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের আগমনকে ঘিরে টাঙ্গাইলে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামীকাল পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী টাঙ্গাইল থেকে দেশব্যাপী কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। সফরসূচি অনুযায়ী তিনি সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন এবং সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন। পরে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর আগমনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কাজ, স্টেডিয়ামে মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ প্রায় শেষ। টাঙ্গাইলের প্রবেশদ্বার থেকে শহর পর্যন্ত ৪০ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, সফর সফল করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কৃষক কার্ড কর্মসূচি কৃষকদের উন্নয়নে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
কৃষক কার্ড কর্মসূচি উদ্বোধনে টাঙ্গাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।