Web Analytics

বরিশালের উজিরপুরে ভোটকেন্দ্র থেকে অনুমতি ছাড়াই বাইরে যাওয়ার অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে উপজেলার হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র নং ৬৩)-এ এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষক মো. ওবায়েদুল ও আয়েশা রাত সাড়ে ১০টার দিকে প্রিজাইডিং অফিসারকে না জানিয়ে কেন্দ্র ত্যাগ করেন। স্থানীয়দের অভিযোগ, তারা উপজেলা জামায়াতের আমীরের বাসায় গোপন বৈঠকে অংশ নেন। পরে তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজাকে খবর দেওয়া হয়।

অভিযোগ পাওয়ার পর প্রশাসন তাদের পদ থেকে বরখাস্ত করে এবং নতুন দুজনকে দায়িত্ব প্রদান করে। তবে অভিযুক্ত দুই কর্মকর্তা অভিযোগ অস্বীকার করে বলেন, তারা শুধু খাবার খেতে বাইরে গিয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

ইউএনও মো. আলী সুজা জানান, প্রিজাইডিং অফিসারের অনুমতি ছাড়া কেন্দ্র ত্যাগ করা নিয়মবিরুদ্ধ। নিয়ম ভঙ্গের কারণে তাদের বরখাস্ত করে নতুন সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।

12 Feb 26 1NOJOR.COM

উজিরপুরে অনুমতি ছাড়া কেন্দ্র ত্যাগে দুই সহকারী প্রিজাইডিং অফিসার বরখাস্ত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।