Web Analytics

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংস্কৃতিক আধিপত্যবাদ মোকাবিলায় সুস্থ সংস্কৃতির বিকাশে উপযুক্ত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘর মিলনায়তনে দেশীয় সংস্কৃতি সংসদ আয়োজিত নাতে রাসূল ও কাওয়ালি সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রতিটি জাতির নিজস্ব তাহজীব-তামাদ্দুন, সাহিত্য ও সংস্কৃতি রয়েছে; তবে নিজস্ব সংস্কৃতি লালন ও ধারণে পিছিয়ে পড়ায় অপসংস্কৃতি বিস্তার লাভ করেছে। শিক্ষা ও সংস্কৃতিকে জাতির মেরুদণ্ড উল্লেখ করে তিনি রাসূলের আদর্শের দিকে ফিরে তাকানোর কথা বলেন। তাঁর মতে, এ শিক্ষা মানুষের মনোজগতে পরিবর্তন আনে এবং পারস্পরিক সম্মান ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে।

অনুষ্ঠানে নাতে রাসূল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, নাত ও কাওয়ালি পরিবেশনা, সিরাতগ্রন্থ, চিত্রাঙ্কন ও হাদিস ক্যালিগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। তিন বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় কয়েকশ প্রতিযোগী অংশ নেন। বিচারকদের মূল্যায়ন এবং দর্শকদের ভিউ ও কমেন্টের ভিত্তিতে প্রতিটি বিভাগ থেকে সেরা ১০ জন নির্বাচিত হন। বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

12 Sep 26 1NOJOR.COM

শাহবাগের অনুষ্ঠানে সুস্থ সংস্কৃতির বিকাশে উদ্যোগ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।