প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভ্যাটিকানের কাস্তেল গানদোলফোর বর্গো লাউদাতো সি’তে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক যুদ্ধবিষয়ক গ্লোবাল নোবেল লরিয়েটস অ্যাসেম্বলিতে অংশ নেন। তিন দিনব্যাপী এই সম্মেলন ১৬ জুলাই ২০২৬ রোমের ক্যাপিটোলাইন হিলে ‘সন্ধিক্ষণে মানবজাতি’ শীর্ষক ঘোষণাপত্রে স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়। রোমানো প্রোদি, জোডি উইলিয়ামস, মারিয়া রেসা, ডেনিস মুকওয়েগে ও হুয়ান ম্যানুয়েল সান্তোসসহ অন্যান্য নোবেলজয়ীরাও এতে অংশ নেন।
ঘোষণাপত্রে সতর্ক করা হয় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রের সমন্বয় মানবজাতির ভবিষ্যতের জন্য নজিরবিহীন হুমকি তৈরি করছে। এতে বলা হয়, বিশ্ব এখন এমন এক এআই অস্ত্র প্রতিযোগিতার দিকে এগোচ্ছে যা পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতাকে আরও বিপজ্জনক করে তুলছে। ঘোষণায় আরও উল্লেখ করা হয়, এআই পারমাণবিক কমান্ড ব্যবস্থায় মানুষের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা দুর্বল করছে, গুরুত্বপূর্ণ অবকাঠামোর বিরুদ্ধে সাইবার হুমকি বাড়াচ্ছে এবং তথ্যযুদ্ধের মাধ্যমে আন্তর্জাতিক আস্থা ক্ষুণ্ন করছে।
সম্মেলনে কার্ডিনাল ফাবিও বাজ্জিও, প্রফেসর ড্যানিয়েল হোলজসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন এবং বৈশ্বিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
ভ্যাটিকানে এআই ও পারমাণবিক হুমকি নিয়ে নোবেলজয়ীদের ঘোষণায় সই করলেন ড. ইউনূস
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।