Web Analytics

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি ও তাঁর সহকর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং এই কাজকেই ইবাদত হিসেবে দেখছেন। তিনি বলেন, বয়সের ভার থাকা সত্ত্বেও প্রতিদিন অফিস করতে হয়, কারণ তারা কাজের মাধ্যমে বেহেশতে যেতে চান, কথার মাধ্যমে নয়। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী খাল খনন কর্মসূচি সঠিকভাবে ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের আহ্বান জানান। তিনি নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কোনো ধরনের মব কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে। ফখরুল আরও বলেন, উদ্বোধনের পর যেন কাজ থেমে না যায় এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাকারিয়া মন্ডল ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী মামুন বিশ্বাসসহ অনেকে উপস্থিত ছিলেন।

23 Mar 26 1NOJOR.COM

নেহা নদী পুনর্খনন উদ্বোধনে সঠিক বাস্তবায়ন ও শৃঙ্খলার ওপর জোর দিলেন মির্জা ফখরুল

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।