স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেশের চক্ষু স্বাস্থ্যের উন্নয়ন এবং মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার আগামী পাঁচ বছরে ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ কনফারেন্স রুমে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, এই অর্থ দিয়ে চক্ষু চিকিৎসকদের প্রশিক্ষণ, চক্ষু সেবার অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। সরকার দেশব্যাপী বিনামূল্যে ১০ লাখ ছানি অপারেশন এবং ১ কোটি চশমা বিতরণের উদ্যোগ নেবে। পাশাপাশি প্রায় ২ কোটি মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচির আওতায় স্কুলশিক্ষার্থীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনীয় চশমা প্রদান এবং অন্যান্য চক্ষু চিকিৎসাসেবা নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে। আইএনজিও ফোরাম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব অফথালমোলজি অ্যান্ড হসপিটাল যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। প্রতিষ্ঠানের পরিচালক ডা. সৈয়দ মেহবুব উল কাদির সভায় সভাপতিত্ব করেন এবং বিভিন্ন চক্ষু স্বাস্থ্যসংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চক্ষু স্বাস্থ্যসেবায় পাঁচ বছরে ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সরকারের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।