বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৬ জন গবেষক স্থান পেয়েছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের সমন্বিত জরিপে তালিকাটি প্রকাশ করা হয়েছে। তবে তালিকাটি প্রকাশের সময়ের তথ্য সূত্রে উল্লেখ করা হয়নি।
গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, ধারাবাহিকতা এবং সহলেখকদের প্রভাবের ভিত্তিতে তালিকাটি তৈরি হয়েছে। এতে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল, ফলিত গণিত, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, গণিত, পপুলেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ইইই, পদার্থবিজ্ঞান, ফার্মেসি, ফিশারিজ ও রসায়ন বিভাগের গবেষকেরা রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম এই স্বীকৃতিকে বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত ইতিবাচক এবং সৌভাগ্যের বিষয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রে এসব গুণীজনের আরও উদ্ভাবনী কাজকে আর্থিকভাবে সহায়তা করার চেষ্টা করা হবে। তাঁদের দেখে তরুণ বিজ্ঞানীরা যাতে অনুপ্রাণিত হন, সে ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় রাবির ১৬ গবেষক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।