আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সকল কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ জারি করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, অফিস ত্যাগ করা বা দেরিতে উপস্থিত হওয়া সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
অফিস আদেশে বলা হয়েছে, পবিত্র মাহে রমজানে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে কেউ অফিস ত্যাগ করতে পারবে না। দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগের ক্ষেত্রে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে এবং অফিস ত্যাগের রেজিস্টারে এন্ট্রি ও ডিজিটাল হাজিরা দিতে হবে।
নির্দেশে আরও বলা হয়েছে, বিনা অনুমতিতে অনুপস্থিতি বা দেরিতে উপস্থিতির ক্ষেত্রে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ, শৃঙ্খলাভঙ্গে ব্যবস্থা নেওয়া হবে
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।