Web Analytics

অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা বন্ধ করতে ইসরাইলের প্রতি যৌথ আহ্বান জানিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, শীত পুরোপুরি জেঁকে বসার আগে গাজার মানবিক পরিস্থিতির উন্নয়নে এখনই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তারা পরিস্থিতিটিকে সম্পূর্ণভাবে পরিবর্তনযোগ্য বলে উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, সাম্প্রতিক বন্যায় গাজার মানুষের দুর্ভোগ আরও বেড়েছে, যদিও এটি ছিল শীত মৌসুমের প্রথম ঝড়। তাদের ভাষ্য অনুযায়ী, গাজার মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় ও মানবিক সহায়তা দরকার। কিন্তু ১ লাখ ৫০ হাজার তাঁবুসহ জীবনরক্ষাকারী বিভিন্ন ত্রাণসামগ্রী সীমান্তে আটকে আছে এবং সেগুলো গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে না।

চার দেশের মন্ত্রীরা ইসরাইল সরকারকে অবিলম্বে ত্রাণ প্রবেশে বিলম্ব বন্ধ করার আহ্বান জানান। তারা গাজার সর্বত্র দ্রুত ও নির্বিঘ্নে সহায়তা পৌঁছানোর সুযোগ, সীমান্ত ক্রসিং খুলে দেওয়া এবং তাঁবু প্রবেশের অনুমতি দেওয়ার দাবি করেন। মানবিক কার্যক্রম ও প্রাথমিক পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য প্রবেশের অনুমতিও চেয়েছেন তারা।

16 Nov 26 1NOJOR.COM

গাজায় ত্রাণ, তাঁবু ও জরুরি সরবরাহ প্রবেশের অনুমতি দিতে ইসরাইলকে চার দেশের আহ্বান

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।