Web Analytics

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করা সংগঠন ‘জুলাই জোট’ ২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা করেছে। বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় দায়িত্বশীলদের সর্বসম্মত সিদ্ধান্তে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত এবং দেশব্যাপী সম্প্রসারণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. মাবরুরুল হক সভাপতি, জামিল সিদ্দিকী সাধারণ সম্পাদক এবং সাইফুল্লাহ তামীম সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। নেতারা জানান, প্রতিষ্ঠার পর থেকে জুলাই জোট ইসলামী মূল্যবোধ, জাতীয় স্বার্থ, গণতান্ত্রিক চেতনা, সামাজিক ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।

তারা আরও বলেন, নবগঠিত পরিষদ দেশের বর্তমান বাস্তবতা ও জনগণের প্রত্যাশা সামনে রেখে তৃণমূল পর্যায়ে কার্যক্রম বিস্তারে কাজ করবে। একই সঙ্গে তরুণ, ছাত্র, আলেম ও সচেতন নাগরিকদের ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

03 Jul 26 1NOJOR.COM

দেশব্যাপী কার্যক্রম জোরদারে জুলাই জোটের ২১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।