Web Analytics

জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই। বুধবার (১১ মার্চ ২০২৬) দুপুরে সংসদের বিরোধী দলের এমপিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

তাহের বলেন, বিএনপি কেন তাকে দিয়ে সংসদে ভাষণ দেওয়াচ্ছেন তা তাদের কাছে পরিষ্কার নয়। তিনি জানান, এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামীকাল তা জানানো হবে। ডেপুটি স্পিকার পদ নিয়ে তিনি বলেন, বিরোধী দলের মধ্যে আলোচনা হয়েছে এবং প্রস্তাব এলে সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলটির সংসদ সদস্য ও ১১-দলীয় জোটের নির্বাচিত এমপিদের বৈঠক হয়। বৈঠকে আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের নোটিশ, মুলতবি প্রস্তাব ও সাধারণ আলোচনার বিষয় চূড়ান্ত করা হয়।

11 Mar 26 1NOJOR.COM

রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তুললেন জামায়াত নেতা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।