সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন তদন্তকারীদের জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করেছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা রোববার বিকেলে জিজ্ঞাসাবাদ শেষে এ তথ্য জানান। মোজাফফর আরও বলেছেন, হত্যাকাণ্ডের আগে তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহম্মদ এরশাদ হেলিকপ্টারে চট্টগ্রামে গিয়েছিলেন।
প্রসিকিউটর জোহা জানান, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় মোজাফফরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তাও উপস্থিত ছিলেন। সোমবার তাঁকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে মোজাফফর জানান, জিয়াউর রহমান নিহত হওয়ার দুই দিন আগে, ১৯৮১ সালের ২৮ মে, এরশাদ হেলিকপ্টারে চট্টগ্রামে যান।
১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেন। ঘটনার প্রায় ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে ২৩ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ ওই মামলায় তাঁকে দুদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
সাবেক কর্মকর্তার দাবি, জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।