Web Analytics

বাংলাদেশ সরকার জ্বালানি বিপণন ও সরবরাহে চালু থাকা রেশনিং পদ্ধতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা থেকে রেশনিং ব্যবস্থা চালু করা হয়েছিল, তবে বর্তমানে মজুত স্বাভাবিক রয়েছে এবং কোনো সংকট নেই।

প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং সেচ মৌসুমে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এ সময় তিনি স্পষ্ট করেন যে, বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়লেও সরকার জনগণের স্বার্থ বিবেচনা করে দেশে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

15 Mar 26 1NOJOR.COM

ঈদযাত্রা ও সেচ মৌসুমে জ্বালানি সরবরাহ নিশ্চিতে রেশনিং প্রত্যাহার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।