Web Analytics

ওয়াশিংটনভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের (সিএসওএইচ) প্রকল্প ইন্ডিয়া হেট ল্যাব (আইএইচএল)-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ভারতে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিবেদনে ২১টি রাজ্যে মোট ১,৩১৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১৩ শতাংশ এবং ২০২৩ সালের তুলনায় ৯৭ শতাংশ বেশি। এর মধ্যে ৯৮ শতাংশ মুসলিমদের লক্ষ্য করে এবং ১৩৩টি খ্রিস্টানদের বিরুদ্ধে। বেশির ভাগ ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোতে।

প্রতিবেদনে বলা হয়েছে, মোট ঘটনার ৮৮ শতাংশ, অর্থাৎ প্রায় ১,১৬৪টি, বিজেপি বা তার মিত্রদের শাসিত অঞ্চলে ঘটেছে, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি। উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও দিল্লিতে সর্বাধিক ঘটনা রেকর্ড হয়েছে। বিপরীতে, বিরোধী দল শাসিত রাজ্যগুলোতে ৩৪ শতাংশ হ্রাস পেয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল ২৮৯টি এবং অন্তর্রাষ্ট্রীয় হিন্দু পরিষদ ১৩৮টি ঘটনার সঙ্গে যুক্ত ছিল।

জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী শ্রেণিবদ্ধ এসব বক্তব্যের প্রায় অর্ধেক ‘লাভ জিহাদ’, ‘ভূমি জিহাদ’ ও ‘জনসংখ্যা জিহাদ’-এর মতো ষড়যন্ত্র তত্ত্ব উস্কে দিয়েছে। অনেক বক্তব্যে সহিংসতা, অস্ত্র ব্যবহার, বয়কট ও উপাসনালয় ধ্বংসের আহ্বান ছিল।

14 Jan 26 1NOJOR.COM

২০২৫ সালে ভারতে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ১৩% বেড়েছে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।