ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত এবং অন্তত ২৩ জন আহত হয়েছেন। শনিবার ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা এ তথ্য জানিয়েছে। সংস্থার ভাষ্য অনুযায়ী, হামলায় রাজধানীর পাঁচটি জেলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও অগ্নিকাণ্ড ঘটেছে। ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
হামলা শুরুর সময় টেলিগ্রামে দেওয়া বার্তায় কিয়েভের মেয়র ক্লিচকো বলেন, শহরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং রাশিয়া কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তিনি সবাইকে নিরাপদ আশ্রয়ে অবস্থান করার আহ্বান জানান। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
জাতিসংঘের একটি প্রতিবেদনের প্রেক্ষাপটে এ হামলার ঘটনা ঘটল। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালের এপ্রিলের পর চলতি বছরের জুন ইউক্রেনের বেসামরিক নাগরিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী মাস ছিল। প্রতিবেদনের মতে, মস্কো ইউক্রেনের বিভিন্ন শহর ও জনবসতিতে দূরপাল্লার হামলা বাড়িয়ে দেওয়ায় বেসামরিক হতাহতের পরিস্থিতি আরও গুরুতর হয়েছে।
কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৯ নিহত, ২৩ আহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।