অপুষ্টি ও ভিটামিন-খনিজের ঘাটতি মোকাবিলা এবং পুষ্টিবর্ধিত খাবারের প্রাপ্যতা বাড়াতে দেশে যাত্রা শুরু করেছে ফোর্টিফিকেশন অ্যালায়েন্স বাংলাদেশ বা এফএবি। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোগটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এবং বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী, জাতিসংঘের সংস্থা, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে জোটটি গঠিত হয়েছে। খাদ্যমন্ত্রী বলেন, পুষ্টিবর্ধিত খাবার নিশ্চিত করতে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের সমন্বিত কাজ দরকার। এসব খাবারের গুণগত মান ও নিরাপত্তা বজায় রেখে বেশি পুষ্টিচাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর কাছে প্রাপ্যতা নিশ্চিত করার কথাও তিনি বলেন।
সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রায় ২ কোটি ৫৬ লাখ মানুষ পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার কেনার সামর্থ্য রাখেন না এবং প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় আছেন। ২০২৬ সালে আনুমানিক ১৬ লাখ শিশুর তীব্র অপুষ্টির চিকিৎসা লাগতে পারে। ডব্লিউএফপির সভাপতিত্বে ও গেইনের সহ-সভাপতিত্বে এফএবি কৌশল বাস্তবায়ন, মান নিশ্চিতকরণ, পর্যবেক্ষণ ও জনসচেতনতায় কাজ করবে।
তীব্র খাদ্যনিরাপত্তায় ১ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে এফএবির যাত্রা
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।