Web Analytics

চাঁপাইনবাবগঞ্জে জয়ীতা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাছেদ বাচ্চুর গ্রেপ্তার ও গ্রাহকদের টাকা ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের একটি অফিসে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অভিযোগ করা হয়, বাচ্চু প্রায় দুই শতাধিক গ্রাহকের কাছ থেকে ৫ কোটি টাকা সংগ্রহ করে পালিয়ে গেছেন।

সংবাদ সম্মেলনে নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মাসুম লিখিত বক্তব্যে জানান, বাচ্চু দীর্ঘদিন ধরে স্থানীয়দের আমানত নিয়ে এনজিও পরিচালনা করছিলেন। ২০২২ সালে তার বোন মারা যাওয়ার পর বাচ্চু সব অর্থ নিয়ে পালিয়ে যান এবং প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। মাসুম দাবি করেন, তার পরিবার নির্বাহী কমিটিতে থাকলেও কোনো আর্থিক লেনদেনে জড়িত ছিল না।

তিনি আরও বলেন, এনজিওর কিছু কর্মকর্তা গোপনে গ্রাহকের টাকা উত্তোলন করে এবং তার পরিবারের নামে ১২টি মিথ্যা মামলা দেয়। ভুক্তভোগীরা বাচ্চুর গ্রেপ্তার, অর্থ ফেরত ও ঘটনার সুষ্ঠ তদন্তের দাবি জানান।

22 Jan 26 1NOJOR.COM

চাঁপাইনবাবগঞ্জে ৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনজিও মালিকের গ্রেপ্তার দাবি

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।