Web Analytics

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর নির্দেশনা ও অর্থ দাবির অভিযোগে শামিম ওসমান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার। সোমবার ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয়ে ডিসিকে বার্তা পাঠিয়ে রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার নির্দেশ দেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এক লাখ টাকা পাঠাতে বলেন।

সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসন বিষয়টি তাৎক্ষণিকভাবে সিআইডিকে জানায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারককে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। সিআইডি জানায়, শামিম ওসমানের বিরুদ্ধে এর আগেও সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে সেখানে হস্তান্তর করা হয়েছে।

ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না এবং তিনি অন্য কর্মকর্তার পরিচয়ে প্রতারণা করেছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

21 Jan 26 1NOJOR.COM

রাজশাহীর ডিসিকে প্রতারণামূলক বার্তা পাঠিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেজে যুবক গ্রেপ্তার

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।