অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বের অনেক দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে তা বাড়ানো হয়নি। রোববার সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদ পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, সরকারের সঠিক ব্যবস্থাপনার কারণে ঈদের সময় তেলের সরবরাহ ও যানবাহন চলাচলে কোনো সমস্যা হয়নি।
অর্থমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে এবং বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। নতুন সরকার দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি ছিল ভঙ্গুর অবস্থায়, তবে এখন পর্যন্ত সরকারের পদক্ষেপে জনগণের ওপর বড় ধরনের চাপ পড়েনি।
তিনি স্বীকার করেন যে সময়টি কঠিন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলতে থাকলে বাংলাদেশের অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি হতে পারে।
বিশ্বে দাম বাড়লেও বাংলাদেশে তেল অপরিবর্তিত রেখেছে সরকার: অর্থমন্ত্রী
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।