Web Analytics

বাংলাদেশের চলতি সংসদ অধিবেশন নয় কার্যদিবস চলবে। বৃহস্পতিবার শুরু হওয়া অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে। অধিবেশন শুরুর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সংসদ ভবনের কেবিনেট কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রয়োজন হলে অধিবেশনের সময় ও কার্যদিবসসংক্রান্ত যেকোনো বিষয় পরিবর্তন করতে পারবেন স্পিকার।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানসহ কমিটির সদস্য, মন্ত্রী ও সংসদীয় হুইপরা অংশ নেন। স্পিকারের বিশেষ আমন্ত্রণে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও বৈঠকে অংশগ্রহণ করেন।

সরকারি ছুটির দিন এবং ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সংসদের বৈঠক হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ২ হাজার ৬৭৬টিসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি ৭১-এ ৮১টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বিধি ১৩১-এ ২৪৯টি সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিশও জমা পড়েছে।

28 Aug 26 1NOJOR.COM

২ হাজার ৮১৮ প্রশ্ন নিয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নয় কার্যদিবস চলবে সংসদ অধিবেশন

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।