Web Analytics

ভারতের আসামে বাঙালি মুসলিমদের ১১০০টির বেশি ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অবস্থান জানান। তিনি বলেন, সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে ১০টির বেশি মসজিদও ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে, যার কয়েকটি ৫০ বছরের বেশি পুরোনো।

নাহিদ ইসলাম বলেন, কর্তৃপক্ষ সরকারি ও বনভূমি থেকে কথিত অবৈধ দখলদারদের উচ্ছেদের যুক্তি দেখালেও ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ক্ষতিগ্রস্ত অনেক পরিবারের ওই অঞ্চলের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাদের কেউ কেউ ভারতের স্বাধীনতার আগেও সেখানে বসবাস করতেন বলে তিনি উল্লেখ করেন। তাঁর অভিযোগ, যথাযথ পুনর্বাসন ও পুনর্গঠনের ব্যবস্থা ছাড়াই পরিবারগুলোকে গৃহহীন রাখা হয়েছে এবং কয়েকজনকে আটককেন্দ্রে রাখা হয়েছে বলেও খবর রয়েছে।

তিনি এই অভিযানকে ভারতে বাঙালি মুসলিমদের প্রতি বৈষম্য ও নিপীড়নের ধারাবাহিকতার অংশ হিসেবে বর্ণনা করেন। মানবাধিকার লঙ্ঘন ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে ভারত সরকারকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। জাতি, ধর্ম ও সাংস্কৃতিক পরিচয় নির্বিশেষে সব ভারতীয় নাগরিকের জন্য ন্যায়বিচার ও সমতা নিশ্চিত করার দাবিও জানান নাহিদ ইসলাম।

22 Oct 26 1NOJOR.COM

আসামে বাঙালি মুসলিমদের ঘরবাড়ি ও মসজিদ ভাঙার ঘটনায় নিন্দা নাহিদ ইসলামের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।