স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গত এক মাসে ভারত থেকে ১,৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে। তবে এসব পুশইন যখন নদীর পাড়ে বা জঙ্গলে ফেলে রেখে করা হয়, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জে র্যাব-১১ সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি বলেন, ভারত যেন নিয়ম মেনে নাগরিক ফেরত পাঠায়, যেমনটা বাংলাদেশ করে। তিনি জানান, ভারত কিছু সীমান্ত দিয়ে রোহিঙ্গাদেরও পাঠানোর চেষ্টা করছে, তবে বাংলাদেশ তাদের গ্রহণ করছে না। এ নিয়ে প্রতিবাদ জানানোয় পুশইনের সংখ্যা কিছুটা কমেছে বলেও জানান উপদেষ্টা।
ভারতে যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের একসময় ফেরত নিতেই হবে। তবে ভারতের কিছু সীমান্ত দিয়ে আমাদের নাগরিকদের সঙ্গে রোহিঙ্গাদেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি: জাহাঙ্গীর
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।