Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠায় সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদকে রাজনৈতিক কর্মকাণ্ড ও নীতিনির্ধারণের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, দেশের রাজনৈতিক সমস্যার সমাধান সংসদের বাইরে নয়, সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই খুঁজতে হবে। তিনি বলেন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষকে আবার জীবন দিতে হয়েছে, যা বেদনা ও আত্মসমালোচনার বিষয়। তাঁর মতে, জাতীয় সংসদকে রাজনৈতিক বিতর্ক, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চ হিসেবে প্রতিষ্ঠা করাই হবে গণতন্ত্রের প্রকৃত মূল্যায়ন।

মন্ত্রী স্বাধীন ও মর্যাদাপূর্ণ বিচারব্যবস্থা, সুশাসন এবং সাংবিধানিক গণতন্ত্র সুসংহত করার ওপর জোর দেন। তিনি গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য, সহযোগিতা ও সহনশীলতার আহ্বান জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে অসহিষ্ণুতা ও বিভ্রান্তি গণতন্ত্রকে দুর্বল করতে পারে বলেও সতর্ক করেন তিনি। জুলাই সনদের অঙ্গীকার নির্বাচিত সংসদের মাধ্যমেই বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান স্বপন।

03 Aug 26 1NOJOR.COM

জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য পূরণে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করার আহ্বান স্বপনের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।