সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা গভর্নরেটে দুটি গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। নিহতদের একটি গাড়িতে ছিলেন স্বামী-স্ত্রী, তাদের তিন ছেলে ও দুই মেয়ে। অপর গাড়িতে থাকা দুই তরুণও এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় সংঘর্ষটি ঘটে। সিভিল ডিফেন্স ও সৌদি রেড ক্রিসেন্টের কর্মীসহ জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতরে আটকে পড়াদের উদ্ধারে কাজ করে।
দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমানো এবং ট্রাফিক নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে সৌদি কর্তৃপক্ষের চলমান প্রচেষ্টার মধ্যে এ দুর্ঘটনা ঘটল। সৌদি আরবের ট্রাফিক নিরাপত্তাবিষয়ক মন্ত্রী পর্যায়ের কমিটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০ শতাংশেরও বেশি কমেছে।
আল-আহসায় গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাতজনসহ নিহত ৯
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।