Web Analytics

সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রমের দ্রুত বিস্তার নিশ্চিত করতে জাতীয় সংসদে বুধবার বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পাস হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করেন। জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব নিষ্পত্তির পর কণ্ঠভোটে বিলটি পাস হয়।

গত ১৯ অক্টোবর জারি হওয়া বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ রহিত করে এই আইন করা হলো। বিলে অগ্রাধিকার ভিত্তিতে উপযুক্ত স্থানে ওপেক্স মডেলে বিশেষ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কথা বলা হয়েছে। নিজস্ব তহবিল বা নিয়মিত আয় থাকা প্রতিষ্ঠানগুলো ভবিষ্যৎ আর্থিক সম্ভাব্যতা বিবেচনায় ক্যাপেক্স মডেলেও এই ব্যবস্থা স্থাপন করতে পারবে।

ব্যবস্থা স্থাপন ও পরিচালনার জন্য গ্রাহক, সার্ভিস প্রোভাইডার এবং উপযুক্ত কর্তৃপক্ষের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি হবে। ক্যাপেক্স মডেলে সীমিত দরপত্রে পণ্য ও সংশ্লিষ্ট সেবা কেনার আর্থিক সীমা সর্বোচ্চ ৫ কোটি টাকা; দ্রুত বাস্তবায়নে ই-জিপি ব্যবহার বাধ্যতামূলক নয়। নীতিগত দিকনির্দেশনার জন্য জাতীয় পলিসি কাউন্সিল ও জেলায় কারিগরি-সমন্বয় কমিটি গঠনের কথা আছে। বিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরিতে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

18 Nov 26 1NOJOR.COM

দ্রুত বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপনে সংসদে নতুন আইন পাস

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।