Web Analytics

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী বুধবার রাত ১০টা ১০ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারা অধিদপ্তরের এআইজি (মিডিয়া) জান্নাত-উল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যাসহ পৃথক ১২টি মামলায় আপিল বিভাগ তার জামিন বহাল রাখায় মুক্তির পথ সুগম হয়।

কারা কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলন সংশ্লিষ্ট এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বিভিন্ন মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের ধারাবাহিকতায় সর্বশেষ সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখে। সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বুধবার রাতে তিনি মুক্তি পান।

আইভী ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন এবং পরবর্তীতে নবগঠিত সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে জয়ী হন।

04 Jun 26 1NOJOR.COM

সুপ্রিম কোর্টের জামিন বহালে কারাগার থেকে মুক্তি পেলেন আইভী

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।