বাংলাদেশে প্রথমবারের মতো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গর্ভস্থ শিশুর শরীরে সফলভাবে রক্ত সঞ্চালন করা হয়েছে। গত মঙ্গলবার হাসপাতালের মা ও গর্ভস্থ শিশুর বিশেষায়িত চিকিৎসা ইউনিটে এই জটিল চিকিৎসা সম্পন্ন হয়। রক্তের গ্রুপজনিত জটিলতায় সৃষ্ট মারাত্মক রক্তস্বল্পতা থেকে শিশুর জীবন রক্ষায় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে নাভির রক্তনালীতে নিরাপদভাবে রক্ত সঞ্চালন করা হয়।
এই চিকিৎসা কার্যক্রমে নেতৃত্ব দেন ফিটো-ম্যাটার্নাল মেডিসিন ইউনিটের প্রধান ডা. খন্দকার শেহনীলা তাসমিন। তার সঙ্গে বিভিন্ন বিভাগের অধ্যাপক ও বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাফল্যের ফলে ভবিষ্যতে রক্তের গ্রুপজনিত জটিলতাসহ গর্ভের শিশুর নানা জটিল রোগে আক্রান্ত নারীরা সরকারি হাসপাতালেই উন্নত চিকিৎসা পাবেন।
চিকিৎসকদের মতে, গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন একটি অত্যাধুনিক চিকিৎসাপদ্ধতি, যা সময়মতো প্রয়োগ করলে শিশুর মৃত্যুঝুঁকি কমে এবং গর্ভকাল নিরাপদভাবে বাড়ানো যায়। হাসপাতালটি ভবিষ্যতে মা ও গর্ভস্থ শিশুর উন্নত চিকিৎসা আরও সম্প্রসারণের পরিকল্পনা করছে।
ঢাকায় প্রথমবার গর্ভস্থ শিশুর শরীরে সফল রক্ত সঞ্চালন সম্পন্ন
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।