চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশের ডংহাই কাউন্টিতে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণে আটজন নিহত ও দুজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কয়েকজন ব্যক্তি অনিরাপদভাবে আতশবাজি ব্যবহার করছিলেন, যার ফলে রোববার দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণ ঘটে। কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে এবং বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের পরিবারের সদস্যদের খবর জানানো হয়েছে।
চীনে ইতোমধ্যেই নতুন বছরের উৎসব শুরু হয়েছে, যেখানে আতশবাজির ব্যবহার ব্যাপক। এই সময়ে প্রশাসন আতশবাজি ব্যবহারে নিরাপত্তা সতর্কতা জারি করেছে। ঘটনাটি আতশবাজি সংরক্ষণ ও ব্যবহারে নিরাপত্তা ঘাটতির বিষয়টি আবারও সামনে এনেছে।
এর আগে এই মাসেই উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি বায়োটেক কারখানায় বিস্ফোরণে আটজন নিহত হন এবং জানুয়ারির শেষ দিকে পার্শ্ববর্তী অঞ্চলের একটি স্টিল কারখানায় বিস্ফোরণে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়।
চীনের জিয়াংসু প্রদেশে আতশবাজির দোকানে বিস্ফোরণে আটজন নিহত
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।