Web Analytics

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে এবং দলটি আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না। শনিবার বিকেলে বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অলি আহমদ বলেন, ভারতে মসজিদে আগুন দেওয়া ও মুসলমানদের ওপর নির্যাতনের মতো ঘটনাগুলোতে কেউ যেন উসকানিতে না পড়ে। তিনি কোরআনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান এবং বলেন, অন্যের ক্ষতি করা কখনো বরদাশত করা হবে না। তিনি আরও বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি ও দখলবাজি বন্ধের লক্ষ্যেই ১১ দল একজোট হয়েছে।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, জাগপা, নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা উপস্থিত ছিলেন।

18 Jul 26 1NOJOR.COM

বরিশালে ১১ দলীয় সমাবেশে আ.লীগের ‘স্বাভাবিক মৃত্যু’ ঘোষণা অলি আহমদের

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।