Web Analytics

চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার এলাকায় রোববার বিকেল ৪টার দিকে গরুর বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশুসহ ছয়জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত মিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ইজারাদার সফিক গাজীর বরাতে জানা যায়, বোরহান গাজী, ফেরদৌস গাজী, এমরান গাজী ও রেদওয়ান গাজীসহ কয়েকজন সড়কের জায়গায় দোকান বসানোর কথা বলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। বিষয়টি জানার পর মিশু ও সফিক তাদের জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। হামলায় ছয়জন আহত হন।

ঘটনার পর চাঁদপুর সদর থানার এসআই জাহেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি ফয়েজ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

25 May 26 1NOJOR.COM

চাঁদপুরে চাঁদা সংক্রান্ত বিরোধে গরুর বাজারে হামলায় ছয়জন আহত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।