সাজেকে বৃহস্পতিবার সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনার পর ছাত্র-জনতার সংগ্রাম পরিষদের ডাকা রাঙামাটি ও খাগড়াছড়ির আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ দুপুর ১২টায় শেষ হয়েছে। অবরোধে দুর্গম এলাকায় যান চলাচল বন্ধ থাকলেও শহরাঞ্চলে এর তেমন প্রভাব পড়েনি।
বেশির ভাগ এলাকায় যানবাহন চলাচল এবং ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক ছিল। তবে দুর্গম এলাকা থেকে ব্যবসায়ীরা পণ্য আনতে না পারায় বিভিন্ন স্থানে শনিবারের সাপ্তাহিক বাজার বসেনি। এতে প্রান্তিক চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ সড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত টহল দিয়েছে।
অবরোধ ঘিরে দুর্গম পাহাড়ি এলাকায় আতঙ্ক থাকলেও কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সমর্থকেরা বিভিন্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে পিকেটিং করেছেন। প্রশাসনের নিষেধাজ্ঞায় সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকশূন্য রয়েছে, তবে বৃহস্পতিবারের গোলাগুলির পর সেখানে পরিস্থিতি স্বাভাবিক বলে জানানো হয়েছে। অন্যদিকে রাঙামাটি শহরে পর্যটকের ব্যাপক সমাগম দেখা গেছে।
রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধ শেষ, সাজেকে পরিস্থিতি স্বাভাবিক
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।