দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে পুনরুজ্জীবিত ও আরও কার্যকর করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে সার্কের বিদায়ী মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহবাজ শরিফ সারওয়ারের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা অগ্রগতির প্রশংসা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শাহবাজ শরিফ সার্ক সনদের প্রতি পাকিস্তানের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক সংযোগ, টেকসই উন্নয়ন ও দক্ষিণ এশিয়ার জনগণের যৌথ সমৃদ্ধি বৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার গুরুত্বের ওপর জোর দেন। সারওয়ার তার কার্যকালে পাকিস্তানের সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, একদিন আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও সার্ক পুনরুজ্জীবনের আহ্বান জানান। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সার্ক সাম্প্রতিক বছরগুলোতে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে চ্যালেঞ্জের মুখে রয়েছে এবং ২০১৪ সালের পর থেকে কোনো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়নি।
বিদায়ী মহাসচিবের সঙ্গে বৈঠকে সার্ক পুনরুজ্জীবনের আহ্বান শাহবাজ শরিফের
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।