Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানিয়েছেন, সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চলাচলকারী দূরপাল্লার বাস শিগগিরই নির্মাণাধীন কাঁচপুর বাস টার্মিনালে স্থানান্তর করা হবে। বুধবার টার্মিনালের অবকাঠামো নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এই উদ্যোগের লক্ষ্য ঢাকা মহানগরীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থা সুশৃঙ্খল করা।

প্রাথমিক পর্যায়ে অস্থায়ী শেড নির্মাণ করে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও নোয়াখালীসহ ১৬ জেলার বাস কাঁচপুরে নেওয়া হবে। প্রশাসক বলেন, দূরপাল্লার বাস রাজধানীর মূল শহরে প্রবেশ না করলে যানজট উল্লেখযোগ্য হারে কমবে। কাঁচপুর থেকে সায়েদাবাদে যাতায়াতকারী যাত্রীদের জন্য পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে বিশেষ শাটল সার্ভিস চালুর পরিকল্পনাও রয়েছে।

প্রায় ৫০ কোটি টাকার প্রকল্পটি তিনটি প্যাকেজে বাস্তবায়ন করা হচ্ছে এবং গড় অগ্রগতি ৩০ শতাংশ। সীমানাপ্রাচীরের কাজ ৭৫ শতাংশ ও অভ্যন্তরীণ প্ল্যাটফর্মের কাজ ২৫ শতাংশ শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ডিসেম্বরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করে টার্মিনাল চালুর লক্ষ্য রয়েছে। ১২ একর জায়গার টার্মিনালে প্রায় ৪০৫ বাসের ধারণক্ষমতা, পার্কিং, বাস বে, অপেক্ষমাণ স্থান, টিকিট কাউন্টার ও শৌচাগার থাকবে।

30 Sep 26 1NOJOR.COM

ঢাকার যানজট কমাতে সায়েদাবাদের দূরপাল্লার বাস কাঁচপুরে সরানোর পরিকল্পনা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।