Web Analytics

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে। বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি উড্ডয়ন করে।

ফ্লাইটটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ছাড়ার কথা ছিল। নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর পাইলট ককপিট থেকে যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন বিলম্বিত হওয়ার কথা জানান এবং যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেন। বোর্ডিং শেষে উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়েছিল।

রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লার-সংক্রান্ত ত্রুটির সংকেত দেখা গেলে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটি নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। প্রকৌশলীরা কারিগরি পরীক্ষা ও মেরামত শুরু করেন। কাজ দীর্ঘ হওয়ায় প্রধানমন্ত্রী ও প্রতিনিধিদলের সদস্যরা বিমান থেকে নামেন এবং অন্য যাত্রীদের অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়।

29 Oct 26 1NOJOR.COM

স্পয়লার-সংক্রান্ত ত্রুটি সারিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে ভিভিআইপি ফ্লাইট

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।